বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Logo
শিরোনাম :
The Evolution of Strategic Gameplay in Modern Gaming ওসমানী নগরে এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে জুতা মিছিল গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয়ে এনামুল কবিরের অপকর্ম সিলেটে তালামীযের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত “২৪ বছরে লংলা আধুনিক ডিগ্রি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত” কুয়েত প্রবাসী ৩ সংবাদকর্মীদের একান্ত মতবিনিময় গোলাপগগঞ্জে সাংবাদিক রাসেলের পরিবারকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি রাজনগরে স্বামীর হাতে স্ত্রী খুন নাবিন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের উদ্যোগে চা শ্রমিকদের অর্থ বিতরণ এসএমপি কমিশনারের সাথে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন : কাইয়ুম চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েতের উদ্যোগে, জাতীয় শোক দিবস পালিত বিটিসিএলএফ,শাবিপ্রবি শাখা কর্তৃক আলোচনা সভা সফলভাবে সম্পন্ন মানবসেবার একজন ফেরিওয়ালা মো. হেনু মিয়া

বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি ঘৃণা আমার উপর : মিথিলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের মানুষের প্রতি আক্ষেপ করে অভিনেত্রী মিথিলা বলেছেন, বাংলাদেশে তো মানুষের সবচেয়ে বেশি রাগ আমার ওপর। মানুষ প্রশ্ন করছেন মেয়ে হয়ে কেন আমি বিবাহ বিচ্ছেদ করলাম? মেয়েদের নাকি এসব করতে নেই।

তিনি বলেন, তাহসানের ওপর কিন্তু মানুষের রাগ নেই। রাগ যত আমার ওপর। আমি কেন বিয়ে করলাম? আর সৃজিত তো ইসলাম ধর্মীও নয়। আমি বাংলাদেশের সংস্কৃতিকে কলুষিত করেছি। আমি নাকি ‘চরিত্রহীন মা’। এই ‘অসভ্য’ মা ‘অসভ্য’ জাতির জন্ম দেবে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মডেল ও অভিনেত্রী মিথিলা এসব কথা বলেন।

তিনি বলেন, এবার কিন্তু সময় এসেছে আমরা সবাই একসাথে মিলে, অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হয়রানি বন্ধ করার উদ্যোগ নিই। হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ হোক সমস্বরে।

২০১৯ সালের ডিসেম্বরে ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঢাকার মডেল ও অভিনেত্রী মিথিলা। বিপরীতে তার প্রাক্তন স্বামী জনপ্রিয় কণ্ঠশিল্পী ও  অভিনেতা তাহসান এখনও সিঙ্গেলই আছেন।

জালালাবাদ /বিনোদন /৪৬৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com